ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

ব্যাপারীদের আধিপত্যে দাম হারাচ্ছেন চামড়া বিক্রেতারা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:০১, ১৭ জুন ২০২৪
ব্যাপারীদের আধিপত্যে দাম হারাচ্ছেন চামড়া বিক্রেতারা
ছবি: ডেইলি বাংলাদেশ

আমিনবাজার চামড়ার আড়ত এখন লোকে লোকারণ্য। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কোরবানি পশুর চামড়া নিয়ে খুচরা ব্যবসায়ীরা এখানে জড়ো হচ্ছেন। তবে আশানুরূপ দাম না পেয়ে হতাশ তারা। বিক্রেতাদের অভিযোগ, ব্যাপারীদের আধিপত্যে দাম হারাচ্ছেন চামড়া বিক্রেতারা। অন্যদিকে ব্যাপারীরা বলছেন, চামড়ার মানভেদে দাম নির্ধারণ হচ্ছে।

চামড়া বিক্রেতাদের অভিযোগ সূত্রে জানা গেছে, আমিনবাজার চামড়ার আড়তগুলোতে এখন ৫-৬ জন ব্যাপারীর আধিপত্য। এই সিন্ডিকেটের কারণেই চামড়ার দাম পাচ্ছেন না তারা।

অপরদিকে আড়তদাররা বলছেন, কাঁচা চামড়া থেকে মাংস বা চর্বি কর্তন, লবণ দেয়া, বিভিন্ন রাসায়নিক প্রয়োগ, কর্মচারী বেতনসহ নানাবিধ খরচ রয়েছে। এছাড়া সিস্টেম লসে বাদ পড়ে ২০-২৫ শতাংশ চামড়া। তাই তারা বেশি দামে চামড়া কিনতে পারছেন না।

Advertisement

ব্যাপারীরা জানান, বেশিরভাগ ক্ষেত্রেই চামড়ার গুণগত মান ঠিক থাকে না। বিভিন্ন ধরনের রোগাক্রান্ত পশুর চামড়া কিংবা কাটা ছেঁড়া চামড়া অবিক্রীত থেকে যায়। চামড়ার মান না বুঝেই খুচরা ব্যবসায়ীরা কিনে বিপাকে পড়েন। 

ব্যাপারীরা জানান, বর্তমানে উন্নত ও বড় আকারের চামড়া ৯৫০ টাকা পর্যন্ত দাম উঠছে। ছোট, কাটা ছেঁড়া, রোগাক্রান্ত পশুর চামড়ার ক্ষেত্রে এই দাম ১০০ থেকে ৬০০ টাকার মধ্যে ওঠানামা করছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
ট্যাগ: রাজধানী
লিংক সফলভাবে কপি হয়েছে!