ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

পণ্য আমদানিতে নগদ অর্থ জমার শর্ত শিথিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:২৮, ১৮ জুলাই ২০২৪
পণ্য আমদানিতে নগদ অর্থ জমার শর্ত শিথিল
ফাইল ফটো

২০২৪-২৫ অর্থবছরের প্রথমার্ধের মুদ্রানীতি ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। এ নীতিতে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। তবে আমদানি ঋণপত্র খোলার  ক্ষেত্রে বিধিনিষেধ কড়াকড়ি বা শিথিল করার ঘোষণা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার এ মুদ্রানীতি ঘোষণা করা হয়। পরে কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে নতুন মুদ্রানীতি প্রকাশ করে।

বাংলাদেশ ব্যাংক বলছে, এবারের মুদ্রানীতিতে এখন থেকে গাড়ি, ফলমূল, ফুল ও প্রসাধনী আমদানির ক্ষেত্রে শুধু ঋণপত্রের বিপরীতে নগদ অর্থ জমা দিয়ে এসব পণ্য আমদানি করতে হবে। এর বাইরে অন্য পণ্য আমদানিতে অগ্রিম অর্থ জমার বিষয়টি শিথিল করা হবে।

Advertisement

নতুন মুদ্রানীতিতে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি আগের মতো রাখা হয়েছে। গত জুন পর্যন্ত বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে ৯ দশমিক ৮ শতাংশ। আগামী ডিসেম্বর পর্যন্ত বেসরকারি ঋণের প্রবৃদ্ধির এ হারই বহাল রাখা হয়েছে। অন্যদিকে সরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি জুন শেষে দাঁড়িয়েছে ১২ দশমিক ৮ শতাংশ।

নতুন মুদ্রানীতিতে সরকারি ঋণের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা আরো বাড়িয়ে ১৪ দশমিক ২ শতাংশ করা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংক নতুন টাকা ছাপিয়ে (রিজার্ভ মানি) মুদ্রার সরবরাহ বাড়াবে না বলে ঘোষণা দিয়েছে।

জুনে রিজার্ভ মানির প্রবৃদ্ধি ছিল ৭ দশমিক ৯ শতাংশ। ডিসেম্বরে এ প্রবৃদ্ধি কমিয়ে ২ শতাংশ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!