ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন সিপিডির ফাহমিদা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯:৫৯, ১৯ সেপ্টেম্বর ২০২৪
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক হলেন সিপিডির ফাহমিদা
ফাইল ফটো

কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা আকতার খাতুন।

বৃহস্পতিবার তাকে নিয়োগ দিয়ে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ। এতে সই করেছেন আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপ-সচিব আফছানা বিলকিস।

এতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক আদেশ ১৯৭২ এর আর্টিকেল ৯(৩)(সি) অনুসারে সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা আকতার খাতুনকে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক হিসেবে তার যোগদানের তারিখ থেকে তিন বছরের জন্য নিয়োগ প্রদান করা হলো।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এআইএ
লিংক সফলভাবে কপি হয়েছে!