ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ অর্থনীতি ]

অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩.৮ শতাংশ: আইএমএফ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০:৫১, ১৮ ডিসেম্বর ২০২৪
অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩.৮ শতাংশ: আইএমএফ
ফাইল ফটো

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) জানিয়েছে বাংলাদেশের অর্থনীতি চাপের মধ্যে আছে। বছর শেষে অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৮ শতাংশ।

বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে সংস্থাটি। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশের অর্থনীতি চাপে আছে। গণঅভ্যুত্থান, বন্যা ও সংকোচনমূলক নীতি গ্রহণের কারণে বছর শেষে প্রবৃদ্ধি হতে পারে ৩ দশমিক ৮ শতাংশ।

Advertisement

তবে সময়মতো অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণ করায় ক্রমান্বয়ে অর্থনীতি স্বাভাবিক হচ্ছে। অর্থনৈতিক কর্মকাণ্ডে এখনো ধীরগতি ও মূল্যস্ফীতি বৃদ্ধি অব্যাহত আছে। ব্যাংক থেকে মূলধন বের হয়ে যাওয়া বৈদেশিক মুদ্রার রিজার্ভকে চাপে ফেলেছে।

এছাড়া রাজস্ব আয় কমছে, যদিও বাড়ছে সরকারের ব্যয়ের চাপ। এসব চ্যালেঞ্জ আর্থিকখাতকে দুর্দশার মধ্যে ফেলছে বলে জানিয়েছে আইএমএফ।

সংস্থাটি আরো জানায়, ঋণের চতুর্থ কিস্তি ছাড় ও বর্ধিত ঋণ দেওয়ার বিষয়ে বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হবে। এর আগে বিকেলে অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করে আইএমএফের প্রতিনিধি দল।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
ট্যাগ: আইএমএফ
লিংক সফলভাবে কপি হয়েছে!