[ অর্থনীতি ]
বেনাপোল বন্দরে দুইদিন বন্ধের পর আমদানি-রফতানি শুরু
ফাইল ফটো
শুক্রবার সাপ্তাহিক ছুটি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দুইদিন বন্ধ থাকার পর রোববার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি এবং ভারতে রফতানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে।
দুইদিনের বন্ধের কারণে পণ্য খালাস ও আমদানি-রফতানি ব্যাহত হয়, যা সরকারের রাজস্ব আদায়ে প্রভাব ফেলে এবং বন্দরে পণ্যজট তৈরি করে। তবে রোববার সকাল থেকেই কার্যক্রম চালু হওয়ায় ধীরে ধীরে জট কমতে শুরু করেছে।
বেনাপোল বন্দরের আমদানি-রফতানি সমিতির সহসভাপতি আমিনুল হক জানিয়েছেন, বন্দরে আবার কর্মচাঞ্চল্য ফিরে এসেছে। ব্যবসায়ী, সিএন্ডএফ এজেন্ট, কর্মকর্তা ও শ্রমিকরা পণ্য খালাসে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
.png)
রোববার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৭২ ট্রাক পণ্য আমদানি ও ২৭ ট্রাক রফতানি হয়েছে। আমদানি পণ্যের মধ্যে রয়েছে কাঁচামাল, তৈরি পোশাক, গার্মেন্টস, ফল ও মাছ। রফতানি পণ্যের মধ্যে রয়েছে কেমিক্যাল, কাঁচা লোহা, মাছ, টিস্যু ও ওয়ালটন পণ্য।
ডেইলি-বাংলাদেশ/আরএইচ
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!