দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমেছে
দেশের বাজারে টানা চতুর্থ দফায় সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৩ হাজার ৩২৪ টাকা কমিয়ে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণসংক্রান্ত স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে নতুন এ দাম ঘোষণা করা হয়। সকাল ১০টা থেকে সংশোধিত মূল্য কার্যকর হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সকাল ৯টায় বাজুসের স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে সোনার নতুন দাম নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা। এর আগে শনিবার পর্যন্ত একই মানের প্রতি ভরি সোনার দাম ছিল ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা।
এক নজরে সোনার নতুন দাম
|
সোনার মান |
প্রতি ভরির দাম |
|---|---|
|
২২ ক্যারেট |
২,২০,৮৫৮ টাকা |
|
২১ ক্যারেট |
২,১০,৯৪৩ টাকা |
|
১৮ ক্যারেট |
১,৮১,২০০ টাকা |
|
সনাতন পদ্ধতি |
১,৪৮,০১৬ টাকা |
অপরিবর্তিত রুপার দাম
সোনার দাম কমানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস।
নতুন তালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৮৪৯ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৬৭৩ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৩৯১ টাকায় বিক্রি হচ্ছে।