ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আবারো অনলাইন ক্লাস শুরু করছে বিইউপি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:২১, ২৩ এপ্রিল ২০২০
আবারো অনলাইন ক্লাস শুরু করছে বিইউপি
বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস

আবারো অনলাইন ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।

১২ দিনের সাময়িক স্থগিতাদেশের পর ২৬ এপ্রিল থেকে অনলাইন ক্লাস শুরু করতে যাচ্ছে এ বিশ্ববিদ্যালয়।

বুধবার উপাচার্যের সভাপতিত্বে ডিনদের সঙ্গে এক অনলাইন সভায় এ নতুন সিদ্ধান্ত নেয়া হয় বলে বিইউপি রেজিস্ট্রার অফিসের এক লিখিত বিবৃতিতে জানানো হয়।

Advertisement

বিবৃতিতে বলা হয়, আগামী ২৬ এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত পুনরায় অনলাইন ক্লাস চলবে। সপ্তাহে প্রতিটি কোর্সের ১টি করে ক্লাস হবে এবং প্রতিটি ক্লাসের সময়সীমা হবে ১ ঘণ্টা।

বিবৃতিতে আরো বলা হয়, ১৫ মে থেকে ৩০ মে পর্যন্ত ঈদের ছুটি থাকবে। ৩১ মে থেকে সাধারণ পাঠদান কার্যক্রম শুরু হবে। তবে করোনা পরিস্থিতির উন্নতি না হলে ১১ জুন পর্যন্ত এ অনলাইন ক্লাস চলবে।

এর আগে করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয় বন্ধের পর ১৯ মার্চ থেকে অনলাইনে পাঠদান শুরু করে বিইউপি। কিন্তু ১৩ এপ্রিল এক বিবৃতির মাধ্যমে ১৪-২৫ এপ্রিল অনলাইন ক্লাস সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত জানায় বিশ্ববিদ্যালয়টি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!