ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবি হাল্ট প্রাইজের উদ্যোগে আইডিয়া কন্টেস্ট

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৪, ১৬ আগস্ট ২০২০
চবি হাল্ট প্রাইজের উদ্যোগে আইডিয়া কন্টেস্ট
ছবি- সংগৃহীত

একটি ব্যাতিক্রমী ধারণা। যে ধারণা সমাজে পরিবর্তনের প্রভাব ফেলতে পারে। হতে পারে প্রযুক্তি, খাদ্য, পরিবহন বা অন্য যে কোনো কিছুতে। এরকম আইডিয়া কন্টেস্ট প্রতিযোগিতার আয়োজন করেছে আন্তর্জাতিক ব্যবসা উদ্যোগ প্রতিষ্ঠান হাল্ট প্রাইজ চবি শাখা।

প্রতিযোগীদের আইডিয়া উপস্থাপনের জন্য দেয়া হবে ১০০সেকেন্ড। চবির একজন ফ্যাকাল্টি মেম্বারের নিকট উপস্থাপন করতে হবে তার আইডিয়াটি। নির্দিষ্ট দিনে জুম অ্যাপের মধ্যে এই প্রতিযোগিতাটি চলবে। বিজয়ী প্রতিযোগীকে দেয়া হবে ১০মার্কিন ইউএস ডলার।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বর্তমান যেকোন শিক্ষার্থী প্রতিযোগিতাটি অংশ নিতে পারবেন। কন্টেস্টে অংশগ্রহণের আবেদনের শেষ সময় আগামী ১৯ আগস্ট। নিচের লিংক থেকে কন্টেস্টের রেজিস্ট্রেশন করা যাবে। রেজিস্ট্রেশন উন্মুক্ত।
লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLScAIb5zFvT1BMcbTwNJ0GkWql3hUeiqkYusLSgtxkzSSziX8w/viewform

Advertisement

হাল্ট প্রাইজ ২০১০ সাল থেকে প্রতি বছর প্রধান একটি বৈশ্বিক সমস্যা (যেমনঃ শিক্ষা, খাদ্য, পরিবেশ, জ্বালানি, চিকিৎসা) বাছাই করে এবং সেটি ব্যবসায়ের মাধ্যমে সমাধানের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আহ্বান করে। এটিকে ‘শিক্ষার্থীদের নোবেল পুরষ্কার’ হিসেবে আখ্যায়িত করা হয়।

হাল্ট প্রাইজ ফাউন্ডেশন বৈশ্বিক পরিবর্তনের উদ্দেশ্যে তরুণদের নেতৃত্বদানের স্বপ্নকে বাস্তবায়ন করতে সাহায্য করে। বিশ্ব ফাইনাল রাউন্ডের বিজয়ী দল কে সেই ব্যবসায় করার জন্য ১ মিলিয়ন ডলার পুরষ্কৃত করে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন প্রতি বছর সেপ্টেম্বরে এ প্রতিযোগিতায় বিজয়ীদের নাম ঘোষণা করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!