ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

মাস্ক ও শিক্ষা উপকরণ দিয়ে শিক্ষার্থীদের বরণ করলো জবি ছাত্রলীগ

জবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:০৮, ৭ অক্টোবর ২০২১
মাস্ক ও শিক্ষা উপকরণ দিয়ে শিক্ষার্থীদের বরণ করলো জবি ছাত্রলীগ
বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন জবি শাখা ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ।

দীর্ঘদিন পরে ক্যাম্পাসে ফেরা সাধারণ শিক্ষার্থীদের মাস্ক ও নানা রকমের শিক্ষা উপকরণ দিয়ে বরণ করে নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের নেতা কর্মীরা। 

বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ কর্মসূচি পালন করেন জবি শাখা ছাত্রলীগের নেতা-কর্মীবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন জবি ছাত্রলীগ শাখার সম্মেলন কমিটির আহ্বায়ক আশরাফুল ইসলাম টিটন, যুগ্ম আহ্বয়ক জামাল উদ্দিন, সৈয়দ শাকিল, ইব্রাহিম ফরাজি, তারেক আজিজ, সাবেক সহ সভাপতি আব্দুল্লাহ শাহীনসহ আরো অনেকে।

Advertisement

শাখা ছাত্রলীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আশরাফুল ইসলাম টিটন বলেন, দেড় বছর পর পরীক্ষার মাধ্যমে ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হয়েছে। জবি ছাত্রলীগ করোনার সময়ও বসে থাকেনি। শিক্ষার্থীদের বাসা সংকট, অসহায় শিক্ষার্থীদের সহায়তা করাসহ ক্যাম্পাসের বাইরে অসহায় মানুষদের খাদ্য সামগ্রী বিতরণ করেছে। ক্যাম্পাস খুলে দিল। আশা করছি দ্রুতই জবির কমিটি দিবেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!