রোববার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের বিজয় অডিটোরিয়ামে ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সাইন্স (এফএএসএস) এর পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধীনে এ অনুষ্ঠান পরিচালিত হয়।
বিতর্ক প্রতিযোগিতাটি দুটি পর্বে যথা এশিয়ান পার্লামেন্টারি ডিবেট (বাংলা) এবং ব্রিটিশ পার্লামেন্টারি নভসি ডিবেট (ইংরেজি) অনুষ্ঠিত হয়।
.png)
উল্লেখ্য যে উক্ত বিতর্ক প্রতিযোগিতাটি গত ২৯ অক্টোবর ২০২১ থেকে শুরু হয়।
এবছর আন্ত:বিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতায় দেশের ২৬ বিশ্ববিদ্যালয়ের মোট ৪৬টি দল অংশগ্রহণ করে। এরইমধ্যে এশিয়ান পার্লামেন্টারি ডিবেট (বাংলা) পর্বে ১৮টি বিশ্ববিদ্যালয় থেকে ২২টি দল এবং ব্রিটিশ পার্লামেন্টারি নভসি ডিবেট (ইংরেজি) পর্বে ১৪টি বিশ্ববিদ্যালয় থেকে ২৪টি দল অংশগ্রহণ করে। চূড়ান্ত প্রতিযোগিতার বাংলা পর্বে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস চ্যাম্পিয়ন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় রানার্স আপ হয়। ইংরেজি পর্বে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলোজি চ্যাম্পিয়ন এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইল রানার্স আপ হয়।
বিইউপির ভিসি মেজর জেনারেল মো. মোশফেকুর রহমান, এসজিপি, এসইউপি, এনডিসি, পিএসসি উক্ত বিতর্ক প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
চিফ অ্যাডভাইসর ছিলেন এফএএসএস এর ডিন ব্রিগেডিয়ার জেনারেল মো. আতিকুর রহমান, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি, এমফিল।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউপির ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।