ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ডুয়েটে শেষ হলো প্রোগ্রামিং কনটেস্টের সমাপনী 

ডুয়েট প্রতিনিধি
প্রকাশিত: ২৩:৫৪, ৪ মার্চ ২০২২
ডুয়েটে শেষ হলো প্রোগ্রামিং কনটেস্টের সমাপনী 
ডুয়েটের পুরাতন একাডেমিক ভবনের সেমিনার (৩১১) রুমে এ প্রোগ্রাম উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) তৃতীয়বারের মতো ইন্ট্রা ডুয়েট প্রোগ্রামিং কনটেস্ট- ২০২২ এর পুরস্কার বিতরণী শেষ হয়েছে।

ডিজিটাল বাংলাদেশ ব্র্যান্ডিংকে সামনে রেখে অনুষ্ঠেয় কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডুয়েট কম্পিউটার সোসাইটির উদ্যোগে এ কনটেন্ট অনুষ্ঠিত হয়। 

বৃহস্পতিবার (৩ মার্চ) বিকেল তিনটায় ডুয়েটের পুরাতন একাডেমিক ভবনের সেমিনার (৩১১) রুমে এ প্রোগ্রাম উপলক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

Advertisement

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ডুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. হাবিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ডুয়েটের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. আবদুর রশিদ ও বাংলাদেশের বিশিষ্ট কম্পিউটার বিজ্ঞানী, শিক্ষক, কলামিস্ট ও লেখক- ব্রাক ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। 
এ সময় গেস্ট অব অনার হিসেবে ছাত্রকল্যাণ দফতরের পরিচালক প্রফেসর ড. মো. নজরুল ইসলাম ও ইইই ফ্যাকাল্টি ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আবদুর রউফসহ বিভাগের অন্যান্য প্রফেসরবৃন্দ উপস্থিত ছিলেন। 

এতে সভাপতিত্ব করেন সিএসই বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. ওবায়দুর রহমান।

উক্ত কনটেস্টে প্রজেক্ট এক্সিবিশন ইভেন্টে ‘স্মার্ট ক্রিপল কেয়ার অ্যান্ড ফ্যামিলি কিপার’ প্রজেক্টকে চ্যাম্পিয়ন ও ‘হল ডাইনিং ম্যানেজমেন্ট’ প্রজেক্ট টিকে রানার্সআপ ঘোষণা করা হয়। 

এছাড়া প্রোগামিং কনটেস্টে (বিগিনারদের গ্রুপে) রাকিব হোসাইনকে চ্যাম্পিয়ন, অনিক চন্দ্র দেব প্রথম রানারআপ ও দিনার জাহানকে দ্বিতীয় রানারআপ এবং গার্লস চ্যাম্পিয়ন হিসেবে শাহনাজ বেগম প্রিয়াকে ঘোষণা করা হয়। 

অপরদিকে, এডভান্সড গ্রুপে সৌরভ মজুমদার কে চ্যাম্পিয়ন, ওমর ফারুক প্রথম রানারআপ ও মো. ইমরান খান কে দ্বিতীয় রানারআপসহ ফারজানা আক্তার দিপা কে গার্লস চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে। 

পাশাপাশি আইসিটি অলিম্পিয়াড ইভেন্টে আবদুল্লাহ আল মামুন চ্যাম্পিয়ন, মাহবুবুর রহমান প্রথম রানারআপ, সুমন রানা ও মনির হোসেন কে দ্বিতীয় রানারআপ হিসেবে বিজয়ী ঘোষণা করা হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে ডুয়েট উপাচার্য বলেন, সিএসই বিভাগ ও ডুয়েট কম্পিউটার সোসাইটির আয়োজনে এই প্রোগ্রামিং কনটেস্টের মাধ্যমে ডুয়েটের শিক্ষার্থীরা আগামীতে দেশ-বিদেশে ও তথ্যপ্রযুক্তির প্রতিটি ক্ষেত্রে অবদানের জন্য নিজেদের কে সফলভাবে তুলে ধরতে পারবে। 

তিনি বলেন, আগামীর বিশ্ব হবে শতভাগ প্রযুক্তি নির্ভর বিশ্বায়ন।

উল্লেখ্য, গত শনিবার দিনব্যাপী ইন্ট্রা ডুয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইডিপিসি- ২০২২) অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় প্রজেক্ট এক্সভিশনের দশটি টিম, প্রোগ্রামিং কনটেস্টে ৮১ জন, আইসিটি অলিমপিয়াডে ১৩০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!