স্ট্যানফোর্ডে পড়াশোনা: আছে বৃত্তি পাওয়ার সুযোগ
বিশ্বজুড়ে প্রকৌশল বিষয়ে পড়তে চাওয়া শিক্ষার্থীদের পছন্দের তালিকায় শীর্ষে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়। এটি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। প্রকৌশল বিষয়ক পড়াশোনায় বেশ সুনাম কুড়িয়েছে বিশ্ববিদ্যালয়টি।
এই বিশ্ববিদ্যালয় অবস্থিত প্রযুক্তি শহর খ্যাত ‘সিলিকন ভ্যালি’তে। মার্কিন মুল্লুকের উত্তর ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে অবস্থিত এই শহর। আর এই শহরেই অবস্থিত ‘স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়’।
বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল, সান মাইক্রো সিস্টেমস, ইয়াহু, এইচপির সহপ্রতিষ্ঠাতারা এই বিশ্ববিদ্যালয়েই পড়াশোনা করেছেন। নোবেল পাওয়া ৫৯ বিজ্ঞানী ও গবেষক এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। ইউটিউবের সহপ্রতিষ্ঠাতা বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান জাভেদ করিমও এই বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদের একজন।
.png)
স্ট্যানফোর্ড বিশ্বের অন্যতম সেরা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। নোবেল পুরস্কারপ্রাপ্ত ৫৯ জন বিজ্ঞানী ও গবেষক লেখাপড়া করেছেন এই বিশ্ববিদ্যালয়ে। স্ট্যানফোর্ডের শিক্ষার্থী ও শিক্ষকবৃন্দ অনেক বিখ্যাত আইটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সঙ্গে জড়িত। আধুনিক ইন্টারনেটের অন্যতম জনক ভিন্টন সার্ফ এই বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট।
বাংলাদেশের শিক্ষার্থীরাও পড়ছেন বিশ্বখ্যাত আলোচিত সেই শিক্ষাপ্রতিষ্ঠানে। স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি ডিগ্রি নেওয়ার সুযোগ আছে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে। এখানে ভর্তি তীব্র প্রতিযোগিতামূলক হয়ে থাকে। শুরুতেই ইন্টারনেট থেকে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও বিষয় সম্পর্কে বিস্তারিত জানতে হবে। তারপর আবেদনপত্র, স্কোর, রচনা আর সুপারিশ চিঠি নির্দিষ্ট সময়ের মধ্যে প্রস্তুত করে পাঠাতে হবে। ভর্তির বিষয় ও আবেদন-প্রক্রিয়া সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা গুরুত্বপূর্ণ।
স্নাতকে স্যাট ও টোফেল পরীক্ষার স্কোর ভর্তির জন্য গুরুত্বপূর্ণ। ভালো স্কোরের পাশাপাশি রচনা ও সুপারিশ চিঠিগুলো সঠিক নিয়মে প্রস্তুত করা দরকার। স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে ভর্তির জন্য জিআরই স্কোর কাজে লাগে। এখানে সুযোগ পেতে হলে শিক্ষার্থীদের মাধ্যমিক পর্যায় থেকেই ভালো পড়াশোনা করা উচিত।
কলেজ পর্যায়ের একাডেমিক ফল, শিক্ষাক্রমবহির্ভূত কার্যক্রম, বিভিন্ন মেধাভিত্তিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ওপর নির্ভর করে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ মেলে। প্রতি বছর ১ নভেম্বর আবেদন করার শেষ দিন।
এই বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে পড়তে প্রতি বছর ৬০ হাজার মার্কিন ডলারের বেশি খরচ হয়। তবে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া স্নাতক পর্যায়ের ৮৫ শতাংশ শিক্ষার্থী বিভিন্ন প্রকার বৃত্তি ও আর্থিক সহায়তা পেয়ে থাকেন।
এই বিশ্ববিদ্যালয় সম্পর্কে আরো জানতে এই লিঙ্কে https://admission.stanford.edu/ একটু ক্লিক দিলেই জানা যাবে আরো অনেক কিছু। এছাড়াও এই লিঙ্ক https://admission.stanford.edu/engage/ থেকে জানা যাবে আরো বিস্তারিত।
প্রয়োজনীয় ওয়েবসাইট : http://admission.stanford.edu, http://engage.stanford.edu।