মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ এবং ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের মাঝে র্যাগিংয়ের কিছু অভিযোগ পাওয়া যাচ্ছে। র্যাগিংয়ের ফলে ছাত্র-ছাত্রীরা অপদস্ত ও অত্যাচারের ভয়ে থাকে। র্যাগিং শৃঙ্খলা পরিপন্থী ও শাস্তিযোগ্য অপরাধ। কেউ র্যাগিংয়ের সঙ্গে জড়িত প্রমাণিত হলে তাকে বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী বহিষ্কার বা অন্যান্য শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
.png)
এছাড়াও বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের সব বিভাগের চেয়ারম্যান ও ইন্সটিটিউটের পরিচালকদেরকে ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিষয়টি অবহিত করার কথা বলা হয়।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল বলেন, আমাদের কাছে সম্প্রতি র্যাগিংয়ের বেশকিছু অভিযোগ এসেছে। এসব অভিযোগের তদন্ত চলছে। তদন্তসাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের নিয়মানুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।