ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

সমাসের সৃজনশীল, বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর

শিক্ষাঙ্গন ডেস্ক 
প্রকাশিত: ১৮:১৯, ৩ মে ২০২২
সমাসের সৃজনশীল, বহু নির্বাচনী প্রশ্ন ও উত্তর
ছবি: সংগৃহীত

সমাস অর্থ সংক্ষেপণ। সমাস বাক্যকে সংকোচন করে। সমাসের মাধ্যমে বহুপদ একপদে পরিণত হয়। একাধিক পদের মিলনে যে পদ সৃষ্টি হয় তাকে সমাস বলে।

ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে, পরস্পর অর্থ সংগতি বিশিষ্ট দুই বা বহু পদকে লইয়া একটি পদ করার নাম সমাস।

ড.সুনীতিকুমার চট্টোপাধ্যায় এর মতে, ‘একাধিক শব্দ একত্রে জুড়িয়া একটি বৃহৎ শব্দের সৃষ্টি করাকে সমাস বলে।’

Advertisement

সৃজনশীল

১. সমাস শব্দের অর্থ কী?

উত্তর : সমাস শব্দের আক্ষরিক অর্থ হলো‘এক হওয়া’ বা সংক্ষেপ।

ব্যাকরণসম্মত অর্থ হলো সংক্ষিপ্তকরণ বা একপদীকরণ।

২. সমাস শব্দের বিভিন্ন বিশ্লেষণ কী?

উত্তর : ক) প্রত্যয় : সম্-অস+অ(ঘঞ)

খ) সন্ধি : সম+আস

গ) সমাস : সম্ (এক) আস (হওয়া)= এক হওয়া।

৩. সমাসের কাজ কী?

উত্তর : ক) সংক্ষিপ্তকরণ অর্থাৎ ভাষার শব্দ (পদ) বাহুল্যকে বর্জন করে ভাষা একত্র করা ও অর্থব্যঞ্জক করে তোলা।

খ) সৌন্দর্য বৃদ্ধি অর্থাৎ নতুন নতুন শব্দ বা পদ সৃষ্টি করে ভাষাকে সৌন্দর্যমণ্ডিত করে তোলা।

গ) পদের সঙ্গে পদের সংহতি স্থাপন করা।

৪. সমাসের ফলে ভাষা সমৃদ্ধি হয় কেন?

উত্তর : যেকোনো ভাষারই সম্পদ হলো তার শব্দভাণ্ডার অর্থাৎ শব্দসংখ্যা। সমাসে অর্থ সম্পর্কযুক্ত দুটি শব্দ বা পদ মিলে অথবা একটি উপসর্গ ও একটি পদ নিয়ে নতুন নতুন শব্দ তৈরি হয়। এভাবে সমাস ভাষাকে সমৃদ্ধ করে তার শব্দ সংখ্যা বৃদ্ধি করে।

বহুনির্বাচনী

১. সমাসের রীতি কোন ভাষা থেকে এসেছে?

ক. বাংলা                        খ. সংস্কৃত

গ. হিন্দি             ঘ. ফারসি

২. দ্বিগু সমাসকে অনেক ব্যাকরণবিদ কোন সমাসের অন্তর্ভুক্ত করেছেন?

ক. দ্বন্দ্ব সমাস      খ. কর্মধারয় সমাস

গ. বহুব্রীহি সমাস ঘ. অব্যয়ীভাব সমাস

৩. উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি?

ক. তুষারশুভ্র        খ. সিংহপুরুষ

গ. বিষাদসিন্ধু      ঘ. মনমাঝি

৪. দ্বিগু সমাসে সমাস নিষ্পন্ন পদটি কোন পদ হয়?

ক. বিশেষণ                     খ. সর্বনাম

গ. অব্যয়                        ঘ. বিশেষ্য

৫. অনতিক্রম্যতা অর্থে অব্যয়ীভাব সমাস কোনটি?

ক. উপশহর         খ. নির্ভাবনা

গ. যথারীতি        ঘ. উদ্বেল

৬. যে সমাসে সমস্যমান পদগুলোর কোনোটির অর্থ না বুঝিয়ে অন্য কোনো পদকে বোঝায়, তাকে কী বলে?

ক. দ্বন্দ্ব সমাস      খ. দ্বিগু সমাস

গ. বহুব্রীহি সমাস ঘ. অব্যয়ীভাব সমাস

৭. ‘পকেটমার’ কোন সমাসের উদাহরণ?

ক. অলুক তৎপুরুষ সমাস

খ. উপপদ তৎপুরুষ সমাস

গ. তৃতীয়া তৎপুরুষ সমাস

ঘ. সমানাধিকরণ বহুব্রীহি সমাস

৮. বিরোধাত্মক শব্দযোগে সাধিত দ্বন্দ্ব সমাস কোনটি?

ক. মা-বাপ                      খ. আয়-ব্যয়

গ. বুক-পিঠ         ঘ. স্বর্গ-নরক

৯. ব্যাসবাক্যের অপর নাম কী?

ক. বিগ্রহবাক্য      খ. সমস্ত পদ

গ. সমস্যমান পদ ঘ. সাধারণ বাক্য

১০. ‘হাতাহাতি’ কোন সমাসের উদাহরণ?

ক. সমানাধিকরণ বহুব্রীহি সমাস

খ. ব্যাধিকরণ বহুব্রীহি সমাস

গ. ব্যতিহার বহুব্রীহি সমাস

ঘ. প্রত্যয়ান্ত বহুব্রীহি সমাস

১১. ‘সমাস’ শব্দের অর্থ কী?

ক. বিশ্লেষণ                     খ. মিলন

গ. সংযোজন       ঘ. সংশ্লেষণ

১২. অভাব অর্থে অব্যয়ীভাব সমাসের উদাহরণ কোনটি?

ক. নির্ভাবনা        খ. উচ্ছৃঙ্খল

গ. অনুক্ষণ                      ঘ. প্রতিপক্ষ

১৩. কোনটি পরপদ প্রধান সমাস?

ক. কর্মধারয়        খ. অব্যয়ীভাব

গ. দ্বন্দ্ব ঘ. বহুব্রীহি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!