ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে ভর্তির আবেদন যেভাবে 

চবি প্রতিনিধি 
প্রকাশিত: ১৩:৩৩, ১৪ জুন ২০২২
চবিতে ভর্তির আবেদন যেভাবে 
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২১-২০২২ সেশনের ভর্তি পরীক্ষার অনলাইন আবেদন শুরু হয়েছে। আবেদন চলবে ৩ জুলাই রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবছর আবেদনের যোগ্যতা (জিপিএ) বাড়ানো হয়নি। ফলে গতবছরের মতো ইউনিটভিত্তিক আবেদন যোগ্যতা এবারো বহাল থাকবে। 
  
যেসব বিষয় খেয়াল রাখতে হবে-

এবারের ভর্তি পরীক্ষায় শুধুমাত্র যারা ২০১৯ সালে মাধ্যমিক ও ২০২১ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন তারাই আবেদন করতে পারবেন। 

যেভাবে আবেদন করবেন: ইন্টারনেট সুবিধাসংবলিত কম্পিউটার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের (https://admission.cu.ac.bd) মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। 

Advertisement

আবেদন করতে ওয়েবসাইটে গিয়ে প্রথমে শিক্ষার্থীরা তাদের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) ও মাধ্যমিকের (এসএসসি) তথ্য পূরণ করে ‘Submit’ বাটনে ক্লিক করতে হবে। 

এরপর যে কোনো ইউনিট/উপ ইউনিটে আবেদনের যোগ্য হলে পরবর্তী পেইজে মোবাইল নম্বর প্রদান করতে হবে। এবং ‘Send confirmation code’ বাটনে ক্লিক করলে আবেদনকারীর প্রদানকৃত নম্বরে ‘Confirmation code’ আসবে। এক্ষেত্রে ব্যক্তিগত এবং সচল মোবাইল নম্বরটি ব্যবহার করতে হবে। 

‘Confirmation code’ প্রদান করে ‘Verify code’ বাটনে ক্লিক করার পর সঠিক হলে আবেদনকারীর একটি প্রোফাইল তৈরি হবে এবং মোবাইলে ‘UserID’ ও ‘Password’ পাঠানো হবে। যা সংরক্ষণ করা জরুরি। 

পরবর্তীতে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে ওয়েবসাইটে লগইন করলে আবেদনকারীর যাবতীয় তথ্যাদি প্রদর্শিত হবে। কোটা থাকলে সেটি যুক্ত করতে পারবেন।

আবেদনকারী তার প্রোফাইলের নির্দিষ্ট অংশে সঠিক মাপের (Size:150kb,300×300 pixels) সদ্য তোলা স্পষ্ট ছবি (চেহারা অনাবৃত) আপলোড করবেন। পরীক্ষার প্রশ্নপত্রের ভাষা নির্বাচন করতে ‘Question Language এ ক্লিক করতে হবে। পাশাপাশি তিনি কোন কোন ইউনিটে আবেদনের যোগ্য এবং আগ্রহী সে অনুযায়ী ‘Select ’ করতে হবে।

ইউনিট/উপ ইউনিট সিলেক্ট করার পর আবেদনকারী ‘Apply’ বাটনে ক্লিক করে একটি ‘Bill Number’ পাবেন। সেটি ব্যবহার করে ‘বিকাশ অথবা রকেট’এর মাধ্যমে নির্ধারিত ফি জমা দিতে হবে। 

এছাড়া ছবি/কোটা/প্রশ্নের ভাষা/মোবাইল নম্বর সংশোধন করতে চাইলে আবেদনকারী তার প্রোফাইলে লগইন করে ৩০০ (তিনশত) টাকা ফি প্রদান সাপেক্ষে করতে পারবেন। একইভাবে এসব তথ্য পরিবর্তন করতেও প্রোফাইলের ‘Personal ’ট্যাবে ‘Request To Change’ বাটনে ক্লিক করে নির্ধারিত ফি প্রদান করে পরিবর্তন করতে পারবে। 

ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীরা যা করবে: এ-লেভেল/ও-লেভেল/সমমান বিদেশি পাঠক্রমে বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ শিক্ষার্থীদের বিজ্ঞান অনুষদ অফিসে তার গ্রেডশিট/মার্কশিটসমূহের ফটোকিপসহ আবেদন করতে হবে এবং চবি রেজিস্ট্রার অনুকূলে অগ্রণী ব্যাংক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা থেকে সংগৃহিত ১০০০/- (এক হাজার) টাকার পে-অর্ডার সমতা নিরূপণ ফি হিসেবে প্রদান করতে হবে। সমতা নিরূপনেট পর আবেদনকারীকে একটি সমতা নিরূপন সনদপত্র পদান করা হবে এবং উক্ত সনদপত্রে Equivalent ID উল্লেখ থাকবে। প্রদত্ত  Equivalent ID ভর্তির ওয়েবসাইটে প্রবেশের সময় মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক রোল নম্বরের স্থানে বসিয়ে এবং বোর্ডের স্থলে  Equivalent Board নির্বাচন করে যথাযথ সময়ে নির্দিষ্ট আবেদন ফি জমা দেয়ার রশিদ সংগ্রহ করতে হবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (https://admission.cu.ac.bd) পাওয়া যাবে।

ডেইলি-বাংলাদেশ/জেডএম
লিংক সফলভাবে কপি হয়েছে!