মঙ্গলবার (২৮ জুন) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে উক্ত অনুষ্ঠানটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বিভিন্ন ব্যাচের ২২ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন ববি উপাচার্য।
.png)
এছাড়াও কার্যনির্বাহী সদস্যদের সার্টিফিকেট প্রদান ও প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব ইংলিশ ডিপার্টমেন্ট এর প্রধান উপদেষ্টা ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান ইয়াসিফ আহমদ ফয়সল। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলী মো. আরিফ হোসেন, শফিকুল ইসলাম এবং এসোসিয়েশনের আহ্বায়ক আনিসুজ্জামানসহ বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীবৃন্দ।