ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

ক্যান্সার আক্রান্ত দুই শিক্ষার্থীকে ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা দিল যবিপ্রবি

যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮:৫৮, ৪ জুলাই ২০২২
ক্যান্সার আক্রান্ত দুই শিক্ষার্থীকে ১ লাখ ৪০ হাজার টাকা সহায়তা দিল যবিপ্রবি
বিভাগের শিক্ষার্থীদের কাছে চেক হস্তান্তর করা হয়। ছবি: প্রতিনিধি

ক্যান্সার আক্রান্ত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ছাত্র রুবেল পারভেজ ও এস এম কদর রাজকে এক লাখ ৪০ হাজার টাকা প্রদান করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

সোমবার (৪ জুলাই) যবিপ্রবি নিজ কার্যালয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার তাদের চিকিৎসার জন্য ৭০ হাজার টাকা করে দুইটি চেক বিভাগের অন্য শিক্ষার্থীদের কাছে হস্তান্তর করেন। রুবেল ও রাজ যবিপ্রবির অণুজীববিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

Advertisement

চেক হস্তান্তরের সময় আরো উপস্থিত ছিলেন- অনুজীববিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. ইকবাল কবির জাহিদ, প্রক্টর হাসান মোহাম্মদ আল ইমরান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. তানভীর হাসান, পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক তানভীর আহমেদ, শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জিল্লুর রহমান ও ফার্মেসি বিভাগের প্রভাষক মো. শাহীন সরকার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!