ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৪:২৫, ৬ জুলাই ২০২২
বরিশাল বিশ্ববিদ্যালয়ে দুই গ্রুপের সংঘর্ষে আহত ৬
বরিশাল বিশ্ববিদ্যালয়। ছবি: সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে ছয়জন আহত হয়েছেন। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খুরশিদ আলম সংবাদমাধ্যমে জানিয়েছেন, মাঝরাতে ছাত্রদের দুই গ্রুপ মারামারি করেছে। খবর পেয়ে রাতেই তাদের শান্ত থাকতে বলা হয়েছে। আজ উভয় পক্ষকে নিয়ে কর্তৃপক্ষ বসবে। আশা করা যাচ্ছে, সমস্যার সমাধান হবে।

Advertisement

জানা গেছে, মঙ্গলবার নগরীর কলেজ এভিনিউ এলাকায় মেসে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সের ছাত্র রাইদুল ইসলাম নিরবকে মারধর করে স্থানীয়রা। এর প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী সন্ধ্যার আগে কিছু সময়ের জন্য ঢাকা-কুয়াকাটা সড়ক অবরোধ করে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের আশ্বস্ত করে সড়ক থেকে সরিয়ে দেয়।

এদিকে মেসে মারামারির ঘটনায় নেতৃত্বের স্বীকৃতি নিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে অমিত হাসান রক্তিম এবং আহমেদ সিফাত গ্রুপের মধ্যে বিরোধ দেখা দেয়। এই দুই গ্রুপের মারামারিতে মোট ছয়জন আহত হয়।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!