ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় মূলহোতাসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:০৫, ২৩ জুলাই ২০২২
চবিতে ছাত্রী হেনস্তার ঘটনায় মূলহোতাসহ গ্রেফতার ৪
ছবি: ডেইলি বাংলাদেশ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ছাত্রী হেনস্তার ঘটনায় মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। 

শনিবার (২৩ জুলাই) সকাল ৯টায় র‍্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আফসার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তবে গ্রেফতারদের নাম-পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২২ জুলাই) দিনগত রাত ১টায় চবির শাহ আমানত হলে তল্লাশি চালায় পুলিশ ও প্রক্টরিয়াল বডি। সন্দেহভাজন কেউ হলে থাকতে পারে- এমন সংবাদের ভিত্তিতে তল্লাশি করা হলেও কাউকে গ্রেফতার করা যায়নি।

Advertisement

এর আগে রোববার (১৭ জুলাই) রাতে চবির এক ছাত্রী পাঁচজন দুর্বৃত্তের হাতে শারীরিক হেনস্তার শিকার হন। ওই সময় তার সঙ্গে থাকা বন্ধুকেও মারধর ও মোবাইল ছিনিয়ে নেয়া হয়। পরে এ বিষয়ে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ দিলে পাঁচ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এছাড়া অজ্ঞাতনামা পাঁচজনকে আসামি করে থানায় মামলাও করেছেন ওই ছাত্রী। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!