[ শিক্ষা ]
চবিতে দুই শিক্ষার্থী আজীবন বহিষ্কার, ক্যাম্পাসে নিষিদ্ধ
ফাইল ফটো
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে গত রোববার রাতে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করেছে কতৃপক্ষ। একইসঙ্গে তাদের বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বহিষ্কৃত ঐ দুইজন হলেন, আজিম হোসেন (ইতিহাস বিভাগ, শিক্ষাবর্ষ ২০১৯-২০) ও নুরুল আবছার বাবু।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
.png)
তিনি জানান, গত রোববার রাতে এক শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত দুই ছাত্রকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। অভিযুক্ত অপর দুইজন মাসুদ রানা ও নুর হোসেন শাওনকে বহিষ্কারের বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ব্যবস্থা নিচ্ছে। তারা চট্টগ্রামের হাটহাজারি কলেজের শিক্ষার্থী।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!