ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালা

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০৪, ২৮ জুলাই ২০২২
বরিশাল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী কর্মশালা
বরিশাল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত কর্মশালা। ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পদার্থবিদ্যা শিক্ষা ও গবেষণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটি এবং ববি পদার্থবিজ্ঞান বিভাগের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।  

কর্মশালার উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের চেয়ারম্যান ও বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মেসবাহউদ্দিন আহমেদ।  

ববি উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া, বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ নজরুল ইসলাম খান এবং বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মো. খোরশেদ আলম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. মাহফুজ আলম।  

Advertisement

প্রধান অতিথির বক্তব্যে ড. মেসবাহউদ্দিন আহমেদ বলেন, সব ক্ষেত্রে গুনগত শিক্ষার ওপর গুরুত্বারোপ করতে হবে। গুনগত শিক্ষা মানুষকে পরিবর্তন করে উন্নতির দিকে ধাবিত করে। আর গুনগত শিক্ষা অর্জনে গবেষণার কোনো বিকল্প নেই।

কর্মশালায় পদার্থবিদ্যা শিক্ষা ও গবেষণা বিষয়ক মোট ১৩টি পেপার উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত পদার্থবিদ, বরেণ্য গবেষকসহ বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিক অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!