ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

চবির শাটল ট্রেনের দুই চালক অপহরণ

চবি প্রতিনিধি
প্রকাশিত: ১২:২৮, ১ আগস্ট ২০২২
চবির শাটল ট্রেনের দুই চালক অপহরণ
চবির শাটল ট্রেন। ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহনকারী শাটল ট্রেনের দুই চালককে (লোকোমাস্টার) অপহরণ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৭টার দিকে বটতলী রেলস্টেশন থেকে ছেড়ে আসা ট্রেন ঝাউতলা স্টেশন থেকে তাদের অপহরণ করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি নাজিম উদ্দিন বলেন, সকালে ঝাউতলা স্টেশন থেকে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনের লোকোমাস্টারকে অপহরণ করা হয়েছে বলে জেনেছি। 

Advertisement

রেলওয়ে চট্টগ্রাম রানিং স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, আমাদের দুইজন চালককে অপহরণ করা হয়েছে। কে বা কারা এ কাজ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ট্রেন চলাচল বন্ধ রেখেছি। তাদের উদ্ধার না হওয়া পর্যন্তু আমরা ট্রেন চলাচল বন্ধ রাখব।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!