রোববার প্রাথমিক শিক্ষা অধিদফতরের বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা সম্পর্কে জানানো হয়।
নির্দেশনাগুলো হলো-
.png)
১. বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকরা শিক্ষার্থীদের অভিভাবকদের জানাবেন ও দ্রুততার সঙ্গে নিবন্ধনের অনুরোধ জানানোসহ প্রয়োজনীয় সহযোগিতা দেবেন।
২. যেসব ৫-১১ বছর বয়সী শিক্ষার্থীর ডিজিটাল জন্মনিবন্ধন (১৭ ডিজিট) নেই, তাদের জন্মনিবন্ধন সম্পন্ন করে সুরক্ষা অ্যাপে রেজিস্ট্রেশন নিশ্চিত করতে হবে।
৩. সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা স্ব-স্ব ক্লাস্টারের আওতাধীন বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের টিকার নিবন্ধন নিশ্চিত করতে প্রয়োজনীয় সহায়তা ও তদারকির কার্যক্রম হাতে নেবেন।
৪. উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা তার আওতাধীন উপজেলার শিক্ষার্থীদের টিকা নিবন্ধন কার্যক্রমের অগ্রগতি দৈনিক ভিত্তিতে তদারকি করবেন। কোনো সমস্যা থাকলে সমাধানের চেষ্টা করবেন ও উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং সংশ্লিষ্টদের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করবেন।
৫. বিভাগীয় উপ-পরিচালক ও জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা সার্বিক বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তত্ত্বাবধান করবেন ও তার আওতাধীন অধিক্ষেত্রে টিকা নিবন্ধন এবং টিকাদান ব্যবস্থাপনা সুসম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন। পাশাপাশি সবধরনের সহায়তা দেওয়াসহ সার্বিক সমন্বয় কার্যক্রম হাতে নেবেন।