মঙ্গলবার (১৬ আগস্ট) আড়াইটায় বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চুয়েটের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যন্ত্রকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. কাজী আফজালুর রহমান।
.png)
যন্ত্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সঞ্চালনায় এতে শুভেচ্ছা বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. সানাউল রাব্বী।
এ সময় বিদায়ী শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম।