[ শিক্ষা ]
চুয়েটের নতুন রেজিস্ট্রার অধ্যাপক শেখ হুমায়ুন কবির
অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) হিসেবে দায়িত্ব পেয়েছেন যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির।
চুয়েটের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ফারুক-উজ-জামান চৌধুরী হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ভাইস চ্যান্সেলর হিসেবে যোগ দেয়ায় উক্ত পদে যোগ দিচ্ছেন তিনি।
এ উপলক্ষে রোববার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল কক্ষে বিদায়ী রেজিস্ট্রার ড. ফারুক-উজ-জামান চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়। পাশাপাশি নবাগত রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. হুমায়ুন কবিরকে শুভেচ্ছা জানানো হয়।
.png)
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!