ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০১, ২০ সেপ্টেম্বর ২০২২
বরিশাল বিশ্ববিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২২। ছবি: ডেইলি বাংলাদেশ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি সেনা, নৌ উইং ও রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২০২২ এর উদ্বোধন করা হয়েছে। 

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রমটি উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন। 

এ সময় উপস্থিত ছিলেন সেনা শাখার লেফটেন্যান্ট ড. মো. আব্দুল বাতেন চৌধুরী, নৌ শাখার পিইউও অসীম কুমার নন্দী, পপি হালদার, রোভার স্কাউট গ্রুপ সম্পাদক স্কাউট লিডার দিল আফরোজ খানম, স্কাউট লিডার মো. আরহাম সাঈদ, সামরিক প্রশিক্ষক করপোরাল মো. আইনুল ইসলাম ও পেটি অফিসার (এস) মো. রাকিব হাসান। 

Advertisement

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলমসহ বিএনসিসি (সেনা, নৌ উইং) ও রোভার স্কাউট গ্রুপের অন্যান্য সদস্যগণ উপস্থিত ছিলেন।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!