বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের প্রতিষ্ঠাতা কমিটির সভাপতি ফয়সাল আহমেদ ও সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান স্বাক্ষরিত এক নোটিশে আগামী এক বছরের জন্য উক্ত কমিটি অনুমোদন দেন।
কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন আহাদুল ইসলাম ফাহিম, সৈয়দা সানজিদা ফেরদৌস জেবা, ইসরাত জাহান তামান্না। যু্গ্ম সাধারণ সম্পাদক পদে আছেন সোনিয়া সুলতানা সাথী ও মো. শাকিল হোসেন।
.png)
কমিটিতে অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক পদে রবিউল হাসান, সহসাংগঠনিক সম্পাদক পদে ইসরাত জাহান রাবেয়া, কোষাধ্যক্ষ পদে শচীন চন্দ্র সাহা, সহকোষাধ্যক্ষ পদে সোয়েব আক্তার শিমুল, পরিকল্পনা সম্পাদক পদে মৃত্তিকা রহমান রুপা, সহপরিকল্পনা সম্পাদক পদে মো. আল আবিদ ও মো. শামীম খান, দপ্তর সম্পাদক পদে ফারহানা আফসার মৌরি, সহদপ্তর সম্পাদক পদে রেজাউল মোল্লা, প্রচার সম্পাদক পদে জনি মোল্লা, সহপ্রচার সম্পাদক পদে শ্রাবন্তি মিস্ত্রী নিপা, মানবসম্পদ উন্নয়ন সম্পাদক মো. আরাফাত ইসলাম, সহ মানবসম্পদ সম্পাদক পদে মো. রিয়াজুল ইসলাম ও মো. রাশেদুল হিসান রাকিব, গবেষণা সম্পাদক পদে সোয়েব সৈকত, সহ গবেষণা সম্পাদক পদে আবদুল্লা মোড়ল, রিদওয়ান ইসলাম জারিফ ও ওবাইদুর রহমান আকন, তথ্য প্রযুক্তি সম্পাদক পদে মুহিদ হোসাইন পিয়াল, সহ তথ্য প্রযুক্তি সম্পাদক পদে রনি ঢালী, ইকবাল হাসান ও সামিউল ইসলাম সিফাত, হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট পদে শাহরিয়ার ফাহিম তনু, ডেপুটি-হেড অব ইভেন্ট ম্যানেজমেন্ট পদে সৈকত রায়, সাদিকুর রহমান ও মো. ফয়সাল সরদার দায়িত্ব পালন করবেন।
উল্লেখ্য, ২০২১ সালের মার্চ মাসে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছিল।