জানা গেছে, মনি মোহন খুলনা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ডিসিপ্লিনের ১৯৯৯-২০০০ সেশনের শিক্ষার্থী ছিলেন। তিনি একই ডিসিপ্লিন থেকে ২০০৭ সালে স্নাতকোত্তর শেষ করেন। পরে জার্মানির হ্যানোভার বিশ্ববিদ্যালয় (Leibniz University Hannover) থেকে পানি সম্পদ ও পরিবেশ ব্যবস্থাপনা বিষয়ে উচ্চশিক্ষা শেষে উক্ত বিশ্ববিদ্যালয়ের Institute of Sanitary Engineering & Waste Management এ কর্মরত ছিলেন।
মনি মোহন খুলনার দাকোপ উপজেলার কালিপদ মণ্ডল ও মঞ্জুরি মণ্ডলের পাঁচ সন্তানের মধ্যে চতুর্থ।
.png)
চাকরি পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে মনি মোহন বলেন, ‘আমার খুব ইচ্ছা ছিল আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলোতে চাকরি করা। একদিন আমাজনে চাকরির বিজ্ঞাপন দেখে আবেদন করি। তবুও আশা করিনি যে সাক্ষাৎকারের ডাক পাব।
আবেদন করার ২০-২৫ দিন পর হঠাৎ করে একদিন প্রথম ইন্টারভিউয়ের মেইল পেলাম। সঙ্গে সঙ্গেই আমাজন ইন্টারভিউ সিস্টেমের জন্য জোর প্রস্তুতি শুরু করে দেই। প্রায় ২ মাস ধরে একে একে চতুর্থ ধাপের ইন্টারভিউ শেষ হয়। এর কয়েকদিন পর বিগত ৬ সেপ্টেম্বর আমাজন থেকে আমাকে চূড়ান্ত নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়। এ ক্ষেত্রে হ্যানোভার বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট বিষয়ে প্রকল্প বাস্তবায়নের অভিজ্ঞতা বিশেষভাবে সাহায্য করেছে।’
নিজের অনুভূতি ব্যক্ত করে মনি মোহন বলেন, আমাজন বর্তমান বিশ্বের সবচেয়ে তিনটি বড় কোম্পানির একটি। এখানে চাকরির সুযোগ পেয়ে ভালো লাগছে। আশাকরি এখান থেকে অনেক নতুন সিস্টেম সম্পর্কে শিখতে পারব।