শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত ও সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়ের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে দলীয় টেন্টে এসে শেষ হয়। এরপর সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত, সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয়, সহ-সভাপতি তন্ময় সাহা টনি, কামরুল হাসান অনিক, বনি আমিন, মোদাচ্ছির খালেক ধ্রুব, আরিফুল ইসলাম খান, নাইমুর রহমান জয়, মৃদুল হাসান রাব্বি, সানজিদা চৌধুরী অন্তরা, যুগ্ম সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলামসহ অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
.png)
সাধারণ সম্পাদক নাসিম আহমেদ জয় বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে আজকের মাদক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশ করা হয়েছে। শিক্ষার্থীদের লেখাপড়ার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে বিশ্ববিদ্যালয় শাখা সবসময় রাজপথে সচেষ্ট ভূমিকা রাখবে।
সভাপতি ফয়সাল সিদ্দিকী আরাফাত বলেন, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন চক্র সক্রিয় হচ্ছে। আমরা সেসব চক্রকে নস্যাৎ করে দেওয়ার জন্য ইবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাচ্ছি।