ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

রং ছড়াচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, একই ফ্রেমে জমেছে সহমর্মিতা

ববি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ১৯ নভেম্বর ২০২২
রং ছড়াচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা, একই ফ্রেমে জমেছে সহমর্মিতা
গ্রাফিতিতে উঠে এসেছে বিশ্বের পাঁচ দেশের খ্যাতনামা পাঁচ তারকার ছবি৷

বিশ্বকাপ ফুটলের ২২তম আসর শুরু হচ্ছে ২০ নভেম্বর৷ এবার বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মরুর দেশ কাতারে৷ জমকালো এই আসরকে ঘিরে বিপুল উৎসাহ-উদ্দীপনায় কাটছে ফুটবল ভক্তদের। সারাবিশ্বের মতো বাংলাদেশেও এখন চলছে বিশ্বকাপের উন্মাদনা। ব্যতিক্রম নয় দক্ষিণ বঙ্গের অন্যতম বিদ্যাপীঠ বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ক্যাম্পাসও।

বিপুল উৎসাহ-উদ্দীপনায় সময় কাটছে ফুটবল ভক্তদের।

বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে একদল ভক্ত সমার্থক আসন্ন বিশ্বকাপ উপলক্ষে গ্রাফিতি অঙ্কন করেছেন৷ গ্রাফিতিতে উঠে এসেছে বিশ্বের পাঁচ দেশের খ্যাতনামা পাঁচ তারকার ছবি৷ এর মধ্যে সবার মধ্যে রয়েছে আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি, পর্যায়ক্রেমে ডান পাশে অবস্থান পর্তুগাল তারকা খেলোয়াড় রোনালদো, ফ্রান্সের করিম বেনজামা৷ বামপাশে অবস্থান করছে ব্রাজিলিয়ান তারকা নেইমার ও তারপাশে অবস্থান করছে জার্মানির সেরা খেলোয়াড় থমাস মুলার৷

Advertisement

সামনে ব্রাজিল, পেছনে আর্জেন্টিনা।

এছাড়াও ক্যাম্পাস জুড়েই বিরাজ করছে অন্যরকম এক উন্মাদনা। কেউবা ব্রাজিল সমর্থক আবার কেউবা আর্জেন্টিনার সমর্থক। এরইমধ্যে উভয় দলের সমর্থকরা ফুটবল বিশ্বকাপকে স্বাগত জানিয়ে ক্যাম্পাসে ব্রাজিল-আর্জেন্টিনার নতুন কমিটি গঠন করেছেন। বিশ্বকাপকে ঘিরে পছন্দের দলের জার্সি পরে ক্যাম্পাসে শোডাউনও করছেন কেউ কেউ। আবার কেউবা ফটোশেসনে যুক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে জানান দিচ্ছেন বিশ্বকাপের আমেজ৷

আর্জেন্টিনার সমর্থকদের ছবি তুলে দিচ্ছে একজন ব্রাজিল সমর্থক। ছবি: ডেইলি বাংলাদেশ

বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী ও আর্জেন্টিনার সমর্থক অন্তর কুণ্ডু বলেন, আমি ছোটবেলা থেকে আর্জেন্টিনার সাপোর্টার৷ দলটা প্রায় ৩৬টি ম্যাচ অপরাজিত। দলের সবাই জানে কিভাবে জিততে হয়, জিতার অভ্যাস তৈরি হয়ে গেছে। সিনিয়র-জুনিয়র মিলে ভালো একটা দল তৈরি করছে আর্জেন্টিনার কোচ স্কোলানি। আর আর্জেন্টিনার প্রাণভোমরা লিওনেল মেসি দুর্দান্ত ফর্মে আছে। যদি কোনো অঘটন নাহ ঘটে তাহলে আর্জেন্টিনার হাতেই বিশ্বকাপ ২০২২ শিরোপা উঠবে৷

বিশ্বকাপ ফুটলের ২২তম আসর শুরু হচ্ছে ২০ নভেম্বর৷

বিশ্বকাপ নিয়ে কথা হয় বিশ্ববিদ্যালয়টির আরেক শিক্ষার্থী ও ব্রাজিল সমর্থক রাজু মোল্লার সঙ্গে। তিনি বলেন, ব্রাজিলের জয়ের ব্যাপারে সর্বোচ্চ আশাবাদী আমরা। সব ব্রাজিলিয়ানদের নিয়ে শীঘ্রই আমারা এই মিছিল করব। ব্রাজিল-আর্জেন্টিনা ভাই ভাই৷ আশা করি সুষ্ঠু ও সুন্দরভাবে আমরা সম্পূর্ণ বিশ্বকাপের খেলাগুলো দেখতে পারব৷

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!