ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিকে নিয়োগের ফল: অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৫৪, ২৪ নভেম্বর ২০২২
আজ প্রকাশ হচ্ছে না প্রাথমিকে নিয়োগের ফল: অধিদপ্তর
ছবি: প্রতীকী

সারা দেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল আজ বৃহস্পতিবার (২৪ নভেম্বর) প্রকাশ করার কথা থাকলেও তা হচ্ছে না।  

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।  

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহ রেজওয়ান হায়াত গণমাধ্যমকে জানান, প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষার ফল আজ প্রকাশিত হচ্ছে না। ফল প্রকাশের কাজ দ্রুত হচ্ছে। আগামী সপ্তাহে ফল প্রকাশ করা হতে পারে।

Advertisement

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, সহকারী শিক্ষকের পদসংখ্যা বাড়িয়ে ৪৫ হাজার শিক্ষক নিয়োগের কথা থাকলেও এটি হচ্ছে না। বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদেই নিয়োগ হচ্ছে। সে অনুসারে ৩২ হাজার ৫৭৭টি পদেই নিয়োগ দেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!