ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

২০০১ থেকে ২০২২: কোন বছরে কত জিপিএ-৫?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৩৪, ২৮ নভেম্বর ২০২২
২০০১ থেকে ২০২২: কোন বছরে কত জিপিএ-৫?
ছবি: সংগৃহীত

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় এসএসসিতে জিপিএ–৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন। যা গত বছর ছিল ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন। এছাড়া চলতি বছরে এ পরীক্ষায় গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। যা গত বছর ছিল ৯৩ দশমিক ৫৮ শতাংশ।

২০২১ সালে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ১ লাখ ৮৩ হাজার ৩৪০ জন জিপিএ-৫ পেয়েছে, যা উত্তীর্ণের মোট সংখ্যার ৮ দশমিক ১৮ শতাংশ। ২০২০ সালে জিপিএ-৫ পেয়েছিল ১ লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য বলছে, বাংলাদেশে ২০০১ সাল থেকে এসএসসি এবং ২০০৩ সাল থেকে এইচএসসিতে জিপিএ পদ্ধতি চালু হয়। ওই বছর এসএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশের মাধ্যমে সর্ব প্রথম গ্রেডিং পদ্ধতিতে রেজাল্ট প্রকাশ শুরু হয়। এতে সারাদেশে মাত্র ৭৬ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেন।

Advertisement

ধারাবাহিকভাবে জিপিএ-৫ এর সংখ্যা প্রতিবছর বাড়তে শুরু করে। গত দুই দশকে এ সংখ্যাটা কয়েক হাজার গুণ পর্যন্ত বেড়েছে। ২০০২ সালে ৩২৭, ০৩ সালে ১ হাজার ৩৮৯, ০৪ সালে ৮ হাজার ৫৯৭, ০৫ সালে ১৫ হাজার ৬৩১, ০৬ সালে ২৪ হাজার ৩৮৪, ০৭ সালে ২৫ হাজার ৭৩২, ০৮ সালে ৪১ হাজার ৯১৭ জন।

এছাড়া ২০০৯ সালে ৪৫ হাজার ৯৩৪, ২০১০ সালে ৫২ হাজার ১৩৪, ২০১১ সালে ৬২ হাজার ২৮৮, ২০১২ সালে ৮২ হাজার ২১২, ২০১৩ সালে ৯১ হাজার ২২৬, ২০১৪ সালে ১ লাখ ৪২ হাজার ২৭৬, ২০১৫ সালে ১ লাখ ১১ হাজার ৯০১, ২০১৬ সালে ১ লাখ ৯ হাজার ৭৬১, ২০১৭ সালে ১ লাখ ৪ হাজার ৭৬১, ২০১৮ সালে ১ লাখ ১০ হাজার ৬২৯, ২০১৯ সালে ১ লাখ ০৫ হাজার ৫৯৪ জন পরীক্ষার্থী।

ডেইলি-বাংলাদেশ/এনকে
লিংক সফলভাবে কপি হয়েছে!