ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

তিন বছর পরে সপ্তকের নতুন নেতৃত্বে সজীব-সৌমিক

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:১৩, ৩ ডিসেম্বর ২০২২
তিন বছর পরে সপ্তকের নতুন নেতৃত্বে সজীব-সৌমিক
সভাপতি মো. জামিউর রহমান সজীব ও সাধারণ সম্পাদক রাইহান আহমেদ। ছবি: সংগৃহীত  

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) সংস্কৃতি মনস্ক শিক্ষার্থীদের সংগঠন সপ্তকের কার্যকরী পরিষদ (২০২২-২৩) গঠিত হয়েছে।

এতে এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মো. জামিউর রহমান সজীবকে সভাপতি এবং কৃষি অনুষদের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাইহান আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।  

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সপ্তকের কার্যনির্বাহী কমিটিতে রয়েছেন, সহসভাপতি ইমরান হাসান মেরাজ, তোফায়েল আহমেদ, মেহেরুন্নেসা মীম ও সৈয়দ আফনান।

Advertisement

যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন তানভীর রিহান, মৌমিতা দত্ত ও সাদিয়া আফরিন মোহনা। সাংগঠনিক সম্পাদক শহীদ আনোয়ার রিফাত, সহসাংগঠনিক সম্পাদক তাওহিদ আল রাবিফ ও ইমতিয়াজ উদ্দীন, অর্থ সম্পাদক লিটন সারোয়ার, সহ অর্থ সম্পাদক মোমেনা উলফাত হিমানী। দপ্তর সম্পাদক নুসরাত জাহান নিফাত, সহকারী দপ্তর সম্পাদক প্রণতি পাল।

প্রচার সম্পাদক ইসরাত জাহান তমা, সহ প্রচার সম্পাদক ফয়সাল আহমেদ বাধন। তথ্য সম্পাদক সাদিয়া সুলতানা ও সহ তথ্য সম্পাদক সঞ্জিত। এছাড়াও গুরুত্বপূর্ণ পদে রয়েছেন ধনিশ্রী রায়, শুভম্রয় মাহাতো, কে এম জাকারিয়া শুভ, ইয়ার খান সেতুসহ আরো ১৭জন শিক্ষার্থী। কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন কাউসার আহমেদ, আব্দুল হেলাল কাফি, মেরাজ হোসেন, মোহাম্মদ হোসাইন, গোলাম রাব্বি ও গোলাম নবী আজাদ।

নব গঠিত ৪৯ সদস্যের এই কমিটি আগামী একবছর তাদের ‘সুরের মূর্ছনায়, নৃত্যের ঝংকারে’ স্লোগানকে সামনে রেখে কার্যক্রম পরিচালনা করবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!