ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শীতকে বরণ করতে রাবিতে কুয়াশা উৎসব

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ১৩:২২, ৩ ডিসেম্বর ২০২২
শীতকে বরণ করতে রাবিতে কুয়াশা উৎসব
ছবি: ডেইলি বাংলাদেশ

ষড়ঋতুর দেশ বাংলাদেশ। প্রতিটি ঋতুকে আলাদাভাবে উদযাপন করতে ব্যতিক্রম সব আয়োজন হয় এদেশে। তেমনিভাবে শীতকে বরণে যেন আয়োজনের কোনো কমতি নেই তাদের। শীত আর কুয়াশা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাইতো কুয়াশা উৎসবের মাধ্যমে শীতকে বরণ করে নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। 

শুক্রবার (২ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সাংস্কৃতিক সংঘ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শীতকে বরণ করে নিয়েছে।

অনুষ্ঠানে বাংলা গান, লোকমান, পাহাড়ি গান, ধ্রুপদী নাচ, কবিতা আবৃত্তি ও ধ্রুপদী বিতর্ক পরিবেশিত হয়। এতে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Advertisement

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ও কুয়াশা উৎসবের আহ্বায়ক খুরশীদ রাজীব বলেন, আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান বিমুখ বা শুধু চারুকলা অনুষ্ঠানের দিকে ঝুঁকে পড়েছি বেশি। আমরা চাই এই জায়গা থেকে বেড়িয়ে আসতে। তার জন্য বিভিন্ন বিষয় আছে যা নিয়ে আমরা অনুষ্ঠান করতে পারি। সেই জন্য আমরা কুয়াশা উৎসবের আয়োজন করেছি। যেখানে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, কুয়াশা উৎসব-১৪২৯ অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট সাংস্কৃতিক সংঘর যাত্রা শুরু হয়।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!