ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

৪৪ বিসিএসের লিখিত পরীক্ষায় কেন্দ্রে প্রবেশে পিএসসির নির্দেশনা

শিক্ষাঙ্গন প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৮, ১৫ ডিসেম্বর ২০২২
৪৪ বিসিএসের লিখিত পরীক্ষায় কেন্দ্রে প্রবেশে পিএসসির নির্দেশনা
ছবি: সংগৃহীত

২৯ ডিসেম্বর থেকে ১১ জানুয়ারি পর্যন্ত চলবে ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষা। এবারের পরীক্ষায় প্রার্থীদের রেজিস্ট্রেশন অনুযায়ী জোড়-বিজোড় করে তৈরি হয়েছে হাজিরা খাতা। ফলে পর্যাপ্ত সময় নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুরোধ করেছে পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)। 

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) পিএসসি থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষা হলে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়িয়ে চলার লক্ষ্যে হাজিরা তালিকায় প্রার্থীর রেজিস্ট্রেশন নম্বর জোড় ও বিজোড় বিন্যস্ত করা হয়েছে। প্রতিটি রেজিস্ট্রেশন নম্বর কক্ষওয়ারি দৈবচয়ন ভিত্তিতে সাজিয়ে হাজিরা তালিকা তৈরি করা হয়েছে। দৈবচয়ন প্রক্রিয়ায় নিজ আসন এবং কক্ষ চিহ্নিত করা কিছুটা সময়সাপেক্ষ। এ পরিপ্রেক্ষিতে আসন এবং কক্ষ চিহ্নিত করার জন্য প্রার্থীদের পর্যাপ্ত সময় হাতে নিয়ে কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

Advertisement

৪৪তম বিসিএসে বিভিন্ন ক্যাডারে ১ হাজার ৭১০ জন কর্মকর্তা নেওয়া হবে। এর মধ্যে প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, কর ক্যাডারে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ ও শিক্ষা ক্যাডারে ৭৭৬ জন নেওয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!