ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

বাকৃবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিল শতাধিক শিশুরা

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৫৪, ১৫ ডিসেম্বর ২০২২
বাকৃবিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নিল শতাধিক শিশুরা
ছবি: ডেইলি বাংলাদেশ

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের আশেপাশের বিভিন্ন স্কুলের শতাধিক শিশু-কিশোররা এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। 

বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন সংলগ্ন করিডোরে শিশু-কিশোর কাউন্সিলের আয়োজনে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. খান মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এছাড়াও অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মাদ মহির উদ্দীন, বিভিন্ন অনুষদের শিক্ষক উপস্থিত ছিলেন। পরে উপাচার্য বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। 

Advertisement
ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!