নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দ্বায়িত্ব পালন করেন শিক্ষক সমিতির বর্তমান সভাপতি অধ্যাপক ড. আব্দুস সালাম। এছাড়াও সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন শিক্ষক সমিতির বর্তমান সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. গোলাম ফারুক এবং সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মজিদ।
প্রধান নির্বাচন কমিশনার জানান, আমাদের ভোট গ্রহণের কাজটি শেষ। নির্বাচনে ভোটার সংখ্যা মোট ৫৬৯ জন। নির্বাচনে অংশগ্রহণ করেছেন মোট ৪৬৫ জন। প্রবল উদ্দীপনার মধ্য দিয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে নির্বাচন কার্যক্রম। নির্বাচনের ফলাফল পেতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে।
.png)