ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শিক্ষাঙ্গনে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩:৪৬, ১ জানুয়ারি ২০২৩
শিক্ষাঙ্গনে জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার তারিখ ঘোষণা
ছবি: ডেইলি বাংলাদেশ

দেশের স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১তম জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শুরু হচ্ছে আগামী ৩ জানুয়ারি। এদিন প্রতিষ্ঠান পর্যায়ের প্রতিযোগিতা শুরু হবে, যা শেষ হবে ৭ জানুয়ারি। ১০ জানুয়ারি উপজেলা বা থানা পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতা শেষ হবে আগামী ৭ ফেব্রুয়ারি।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর থেকে এ প্রতিযোগিতার সূচি প্রকাশ করা হয়েছে।

জানা গেছে, প্রতিষ্ঠান পর্যয়ের প্রতিযোগিতা চলবে ৩ থেকে ৭ জানুয়ারি। উপজেলা পর্যায়ের প্রতিযোগিতা আগামী ১০ থেকে ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। ১৮ থেকে ২২ জানুয়ারি জেলা পর্যায়ের, ২৪ থেকে ২৭ জানুয়ারি উপঅঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আর ২৯ থেকে ৩১ জানুয়ারি অঞ্চল পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

Advertisement

এছাড়া আগামী ২ থেকে ৭ ফেব্রুয়ারি জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। 

জানা গেছে, অ্যাথলেটিকস্ (ছাত্র-ছাত্রী) দড়িলাফ ইভেন্টসহ, হকি (ছাত্র-ছাত্রী), ক্রিকেট (ছাত্র-ছাত্রী), বাস্কেটবল (ছাত্র-ছাত্রী), ভলিবল (ছাত্র-ছাত্রী), ব্যাডমিন্টন একক ও দ্বৈত (ছাত্র-ছাত্রী), সাইক্লিং (ছাত্র-ছাত্রী) ইভেন্টে জাতীয় স্কুল মাদরাসা, কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সাইক্লিং ইভেন্টে প্রতি অঞ্চল থেকে জাতীয় পর্যায়ে দুইজন ছাত্র ও দুইজন ছাত্রী অংশগ্রহণ করবে।  

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!