জানা যায়, মঙ্গলবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও ক্লাস কার্যক্রম শুরু হয়েছে। পাশাপাশি কয়েকটি বিভাগের শিক্ষার্থীরা সেমিস্টার ফাইনাল ও ইয়ার ফাইনাল পরীক্ষায় বসেছেন।
এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. মহসিন উদ্দিন স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে ২ জানুয়ারি পর্যন্ত মোট ১৪ দিনের শীতকালীন ছুটিতে যায় বরিশাল বিশ্ববিদ্যালয়। এ সময় পাঁচদিন প্রশাসনিক কার্যক্রমও বন্ধ থাকে।
.png)