[ শিক্ষা ]
হাবিপ্রবির ইইই ক্লাবের নেতৃত্বে যারা
ছবি: সংগৃহীত
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের ‘ইইই ক্লাব অব এইচএসটিইউর’ নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সহসভাপতি (ভিপি) হিসেবে নির্বাচিত হয়েছেন রুহুল আমিন। সাধারণ সম্পাদক (জিএস) হিসেবে নির্বাচিত হয়েছেন সৌরভ আহমেদ।
বুধবার (৪ জানুয়ারি ) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. জামিল সুলতান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
নতুন কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন হাসনাত রহমান শান্ত,মো. মেহেদী হাসান উৎসব, রাজা আগারওয়াল, সাংগঠনিক সম্পাদক আসিফ মাহমুদ। এছাড়াও সহসাংগঠনিক সম্পাদক রাউফ ইবনে রফিক দ্বীপ, মিরাজ বিন সাইফুল, লাবাইদ ফেরদৌস।
.png)
কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে মো. রাকিব হাসান, সহ-প্রচার সম্পাদক মো.জাহিদ হোসাইন রাব্বি, মো. মিজু ইসলাম,মেহেদী হাসান মাহিম, সাংস্কৃতিক ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. হাসান মারুফ লিমন, সহসাংস্কৃতিক ও ক্রীড়াবিষয়ক সম্পাদক লামিয়া করিম কওমী, সাইম মাহমুদ, জয় বণিককে মনোনীত করা হয়েছে। এছাড়া সিনিয়র কার্যকরী সদস্যে একজন সহ কার্যকরী সদস্য পদে মোট ছয়জন নির্বাচিত হয়েছেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
ট্যাগ:
হাবিপ্রবি
লিংক সফলভাবে কপি হয়েছে!