চলতি মাসের ১৩ জানুয়ারি থেকে দল দুটি তাদের যাত্রা শুরু করবেন। রোভার স্কাউটের সর্বোচ্চ সম্মাননা প্রেসিডেন্টস রোভার স্কাউট অ্যাওয়ার্ডের লক্ষে এই পরিভ্রমণ করবেন তারা।
পরিভ্রমণকারী ছেলে দলের সদস্যরা হলেন রোভার এস.এম. শাহাদাত হোসেন অনু (দলনেতা), রোভার মো. ইমরান হাসান, রোভার রিয়াদ হোসেন (সহকারী দলনেতা)।
.png)
এ সময় সমাজ সচেতনতামূলক তিনটি স্লোগান বহন করবেন তারা। যেগুলো হচ্ছে- স্বেচ্ছায় করব রক্ত দান, আমার রক্তে বাঁচবে প্রাণ; মাদক বর্জন করব, সুন্দর জীবন গড়ব; ট্রাফিক আইন মেনে চলব, নিরাপদ সড়ক গড়ব।
মেয়ে দলের সদস্যরা হলেন গার্ল-ইন-রোভার সামসুননাহার স্মৃতি (দলনেতা), জান্নাতুল ফেরদৌস জুঁই, হিরা সুলতানা, রাহিমা আক্তার। মেয়েদের দলটি সমাজ সচেতনতামূলক চারটি স্লোগান বহন করবে। যা হচ্ছে- পথশিশুদের অধিকার, শিক্ষা হোক সবার; কন্যা শিশু বিয়ের নয়, কন্যা করবে বিশ্ব জয়; দেশের বায়ু, দেশের মাটি, গাছ লাগিয়ে করব খাঁটি; পরিবেশবান্ধব পাটের ব্যাগ ব্যবহার করুন, পলিব্যাগ বর্জন করুন।
পরিভ্রমণ পথে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দর্শনীয় স্থান, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ অফিস ইত্যাদি পরিদর্শন করবেন। পাশাপাশি গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন তারা।
এই উদ্দেশ্য রোভার দল দুটি সোমবার (৯ জানুয়ারি) বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমদ, রেজিস্ট্রারসহ রোভার স্কাউট গ্রুপের সম্পাদক ড. মো. মনিরুজ্জামান খন্দকার, রোভার স্কাউট লিডার কাজী ফারুক হোসেন, নাহারিন জান্নাত ও অন্যান্য রোভারবৃন্দ।