মুন বলেন, সম্প্রতি ন্যাশনাল জিওগ্রাফির অফিসিয়াল পেইজে ইউর শট নামে ছবি সাবমিশন করার একটা সিস্টেম চালু করে কর্তৃপক্ষ, ছবিটি ন্যাশনাল জিওগ্রাফিক ইন্ডিয়াতে প্রকাশিত হয়, যেখানে ইউর ল্যান্স পদ্ধতিতে যেকোনো জায়গা থেকে ছবি আপলোড করা যায়। এভাবে একটা অনলাইন পোর্টফোলিও তে সাবমিশন সম্পন্ন করি। আমি ৪ থেকে ৫টা ছবি আপলোড করেছিলাম, সেখান থেকে একটা ছবি সিলেকশন হয়। তারা ছবিটির নাম দিয়েছিল ডেথ অব কিস।
ছবি প্রকাশ হওয়ার পর উচ্ছ্বাস প্রকাশ করে মুন বলেন, সব ফটোগ্রাফারের ইচ্ছে থাকে তাদের ছবি কোন বড় নিউজ মিডিয়াতে থাকুক, যেমন ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি, ডিসকভারি, আমার ছবি যখন ন্যাশনাল জিওগ্রাফিতে পাবলিশ হয় তখন এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া, আমার পাঁচ বছরের কষ্টের ফল।
.png)
মুন এ পর্যন্ত ফটোগ্রাফিতে বিভিন্ন পুরস্কার অর্জন করেছেন। এরমধ্যে ২০২০ সালে ইতালি থেকে ‘sieana award’। এছাড়া ২০১৯ সালে বাংলাদেশের জাতীয় যুব ফটোগ্রাফি প্রতিযোগিতা এবং অন্যান্য ফটোগ্রাফি প্রতিযোগিতা থেকে মেধা তালিকায় উত্তীর্ণ। ২০২১ সালে জাতীয় জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিক পুরস্কার উল্লেখযোগ্য।