ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ শিক্ষা ]

হুডি বানানোকে কেন্দ্র করে হাবিপ্রবিতে সংঘর্ষ

হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৮, ২২ জানুয়ারি ২০২৩
হুডি বানানোকে কেন্দ্র করে হাবিপ্রবিতে সংঘর্ষ
হুডি বানানোকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ। ছবি: ডেইলি বাংলাদেশ

২১ জানুয়ারি (শনিবার) সকাল থেকেই উত্তাল হয়ে ওঠে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) ক্যাম্পাস। ইংরেজি বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থীদের মধ্যে হুডি বানানোকে কেন্দ্র করে শুরু হয় বিবাদ। 

জানা যায়, ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা পিকনিকের বিষয়ে মিটিং করছিলেন। এ সময় হুডির টাকা নিয়ে মিটিং এ থাকা শিক্ষার্থীদের মধ্যে কথা কাটাকাটি হয়। সেখানে একই বিভাগের শিক্ষার্থী দোলনের সঙ্গে স্বপ্নীল ও অম্লান নামের দুজনের হাতাহাতি হয়।

এ সময় দুপুরে প্রক্টর এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকের সঙ্গে ঘটনাস্থলে আলোচনা সভা করে দুই হলের শিক্ষার্থীরা। আলোচনা শেষে সমস্যা সমাধান করার আশ্বাস দেন বিশ্ববিদ্যালয় প্রক্টর প্রসেসর মো. মামুনুর রশিদ। পরে সন্ধ্যা থেকে আবারো ফুঁসতে শুরু করে দুপক্ষ। সংঘর্ষে লিপ্ত হয়। এতে আহত হয় মৎসবিজ্ঞান অনুষদের ২০ ব্যাচের শিক্ষার্থী অভিসহ বেশ কয়েকজন। রাত ১০টার দিকে আবারো ঝটিকা হামলা চালায় দুই হলের শিক্ষার্থীরা। 

এ বিষয়ে ইংরেজি বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আলামিন বলেন, ‘নিজেদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে ঝামেলা হয়েছিল। তাৎক্ষণিক মীমাংসা করা হলেও পরে তা হল ইস্যুতে পরিণত হয়।’

এ বিষয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. নওশের ওয়ান বলেন, ডিপার্টমেন্ট এখানে কোনোভাবেই জড়িত না। পিকনিক নিয়ে ছাত্রদের মধ্যে একটা মিটিং চলাকালে পরস্পরের মধ্যে কথা কাটাকাটি হয়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত।’

এ বিষয়ে পদক্ষেপের কথা জিজ্ঞেস করলে তিনি জানান, রোববার (২২ জানুয়ারি) বিকেল ৩টায় ডিন অফিসে বিশ্ববিদ্যালয় প্রক্টর, ছাত্র পরামর্শক ও নির্দেশনা বিভাগের পরিচালন এবং ইংরেজি বিভাগের ডিনসহ ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের নিয়ে বৈঠক করা হবে।’

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!