ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

শীতের সৌন্দর্য নিয়ে শেকৃবিতে চিত্রপ্রদর্শনী ‘সাউ ইন ডিউ’

শেকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১১:০৮, ২৩ জানুয়ারি ২০২৩
শীতের সৌন্দর্য নিয়ে শেকৃবিতে চিত্রপ্রদর্শনী ‘সাউ ইন ডিউ’
চিত্র প্রদর্শনী ‘সাউ ইন ডিউ’। ছবি: ডেইলি বাংলাদেশ

শীতের আমেজে সেজেছে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (শেকৃবি)। শীতের সেই সৌন্দর্য নিয়ে শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটি আয়োজন করেছে শীতের চিত্র প্রদর্শনী ‘সাউ ইন ডিউ’।

সোমবার (২৩ জানুয়ারি) সকাল থেকে এই কার্যক্রম শুরু হয়।  

প্রদর্শনীতে স্থান পেয়েছে শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটির সদস্যদের তোলা ৪৪টি ছবি। ছবিগুলোতে উঠে এসেছে শীতের কুয়াশাঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য।  

Advertisement

সকাল ১০টা থেকে শুরু হওয়া এই প্রদর্শনী চলবে রাত ৮টা পর্যন্ত। পাশাপাশি প্রদর্শনীর সেরা চিত্র ও চিত্রগ্রাহককে পুরস্কৃত করা হয়। 

আয়োজিত চিত্র প্রদর্শনী নিয়ে শেকৃবি ফটোগ্রাফিক সোসাইটিরসহ সভাপতি মো. শাখাওয়াত হোসাইন ডেইলি বাংলাদেশকে বলেন, মূলত শীতকে বরণ করা ও আমাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য নিয়ে আজকের চিত্র প্রদর্শনীর আয়োজন। আমাদের আয়োজনে ৪৪টি চিত্র প্রদর্শিত হবে যার অধিকাংশই আমাদের বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্যকে ফুটিয়ে তুলছে।

ডেইলি-বাংলাদেশ/কেবি
লিংক সফলভাবে কপি হয়েছে!