ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ শিক্ষা ]

এবারও সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবি শিক্ষার্থী

রাবি প্রতিনিধি
প্রকাশিত: ০২:১০, ২৫ জানুয়ারি ২০২৩
এবারও সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম রাবি শিক্ষার্থী
সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়া রাবি শিক্ষার্থী মো. আশিকুজ্জামান। ছবি: সংগৃহীত

টানা তৃতীয়বারের মতো সহকারী জজ বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ পরীক্ষার ফলাফলের মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। মেধা তালিকায় প্রথম হওয়া রাবি শিক্ষার্থীর নাম মো. আশিকুজ্জামান।

মঙ্গলবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা ২০২২-এর ফলাফল প্রকাশ করা হয়।

এ তালিকায় রাবির অন্য শিক্ষার্থীরা হলেন- ৬ষ্ঠ সাদিয়া আনজুম পূর্নতা, ১০ম মাহমুদুল হাসান, ১৪তম সুমাইয়া খন্দকার মুমু, ২৪তম সাদিয়া মৌ, ৪১তম সাদিয়া ইসলাম ও ৫৯তম মাইশা তাহরিন একতা। 

Advertisement

এর আগে ২০২০ ও ২০২১ সালের বিজেএস পরীক্ষাতেও রাবি শিক্ষার্থী প্রথম স্থান অধিকার করেছিলেন।

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ এম রেজা জাকের স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে জানা যায়, এতে মোট ১০৩ জনের রোল নম্বর উল্লেখ করে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ ও মনোনীতদের ফল প্রকাশ করা হয়েছে। 

প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, মেধা তালিকায় থাকা ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরো তিনজন মিলিয়ে মোট ১০৩ জনকে মনোনীত করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএইচ
লিংক সফলভাবে কপি হয়েছে!