বুধবার (২৫ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে ভিসির কনফারেন্স রুমে এই চুক্তি স্বাক্ষরিত হয়। রুয়েটের পক্ষে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. সেলিম হোসেন এবং ‘নজরুল অ্যান্ড ফাতেমা স্কলারশিপ ট্রাস্ট এর পক্ষে ড. এম. নজরুল ইসলাম এই চুক্তি স্বাক্ষর করেন।
সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুয়েট ভিসি (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. সাজ্জাদ হোসেন। এসময় আরো উপস্থিত ছিলেন যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ইমদাদুল হক, গবেষণা ও সম্প্রসারণ পরিচালক অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল আওয়াল, কম্পোট্রোলার নাজিমউদ্দীন আহম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক মো. তৌহিদ আরিফ খান চৌধুরী, সংস্থাপন শাখার অতিরিক্ত রেজিস্ট্রার মো. আরিফ আহম্মেদ চৌধুরী, রুপালী ব্যাংক রুয়েট শাখার ব্যবস্থাপক মো. সেতাউর রহমান খান, ড. এম. নজরুল ইসলামের সহধর্মিণী ফাতেমা সিদ্দিকী প্রমুখ।
.png)
প্রসঙ্গত, ড. এম. নজরুল ইসলাম রুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৯৭১ সিরিজের শিক্ষার্থী ছিলেন। তিনি সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন এবং বর্তমানে আমেরিকার ভার্জিনিয়ায় সপরিবারে বসবাস করছেন। তিনি আমেরিকার ফেডারেল সরকারের ট্রান্সপোর্টেশন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। ড. এম. নজরুল ইসলাম এবং তার সহধর্মিণী ফাতেমা সিদ্দিকীর নামে ‘নজরুল অ্যান্ড ফাতেমা স্কলারশিপ ট্রাস্ট’ গঠন করা হয়েছে। এই ট্রাস্টের মাধ্যমে রুয়েটের গরীব-মেধাবী শিক্ষার্থীরা প্রতি বছর এক লাখ টাকা বৃত্তি পাবে।