মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে অবস্থিত সংগঠনটির কার্যালয়ে বার্ষিক সাধারণ সভায় এই কমিটি ঘোষণা করেন সংগঠনটির সাবেক সভাপতি ও দৈনিক বাংলার রাজশাহী ব্যুরো এনায়েত করিম।
১৫ সদস্যবিশিষ্ট কমিটির অন্যরা হলেন সহসভাপতি সাইফুর রহমান (ডিবিসি নিউজ) ও নোমান ইমতিয়াজ (দেশ রূপান্তর), যুগ্ম-সাধারণ সম্পাদক সোহানুর রহমান রাফি (ইউএনবি), কোষাধ্যক্ষ রিপন চন্দ্র রায় (আজকের পত্রিকা), সাংগঠনিক সম্পাদক আসিফ আজাদ সিয়াম (দৈনিক বাংলা), দফতর সম্পাদক ইরফান তামিম (ঢাকা মেইল), প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম রববিল (কালের কণ্ঠ), ক্রীড়া সম্পাদক আব্দুল আহাদ (নিউ এইজ), সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক অর্পণ ধর (সকালের সময়), কর্মসূচি ও পরিকল্পনা সম্পাদক সাজ্জাদ হোসেন (সিল্কসিটি নিউজ ডটকম)।
.png)
কার্যনির্বাহী সদস্য- মীর কাদির (বাংলানিউজ২৪ ডটকম), সাজিদ হোসেন (চ্যানেল আই অনলাইন) ও সিরাজুল ইসলাম সুমন (বাংলাদেশ জার্নাল)। এছাড়া কমিটির সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন মরিয়ম পলি ও মেহেদী হাসান আকাশ। উপদেষ্টা হিসেবে রয়েছেন নুরুজ্জামান খান (সমকাল) ও নূর আলম (আলোকিত বাংলাদেশ)।
কমিটি ঘোষণার সময় উপস্থিত ছিলেন বিদায়ী কমিটির উপদেষ্টা শাহীন আলম (সময়টিভি), রাবিসাসের সাবেক সহসভাপতি আমজাদ হোসেন শিমুল (কালবেলা, রাজশাহী ব্যুরো) ও সাবেক সভাপতি সুজন আলী (নিউ এইজ, নিজস্ব প্রতিবেদক, রাজশাহী)।
এদিকে নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে রাবি প্রশাসন, রাবি শিক্ষক সমিতি, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাবি রিপোর্টস ইউনিটি, রাবি প্রেসক্লাব, রাবি ছাত্রলীগ ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সংগঠন।