জবি ফার্মেসি বিভাগের ১৫ বছর পূর্তি
২০০৮ সালে যাত্রা শুরু করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ফার্মেসি বিভাগ। দেশের হাসপাতাল এবং স্বাস্থ্যসেবায় যোগ্যতাসম্পন্ন ফার্মাসিটিক্যাল কর্মীদের ক্রমবর্ধমান চাহিদার আলোকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগ প্রতিষ্ঠা হয়। ১৫ বছর পূর্তিতে নানা আয়োজনে তা উদযাপন করেছে বিভাগটি।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হয়।
ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. ইমদাদুল হক।
.png)
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ডা. কামালউদ্দিন আহমেদ, লাইফ অ্যান্ড আর্থ সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খন্দকার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন প্রফেসর ডা. সীতেশ চন্দ্র বাছার ও বীকন গ্রুপের পরিচালক মঞ্জুরুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ডা. ইমদাদুল হক বলেন, ফার্মেসি বিভাগের মতো এপ্লাইড বিষয়গুলোতে ইন্ড্রাসট্রিয়াল এবং একাডেমিক্যাল সম্পর্কের উন্নতি করা খুবই গুরুত্বপূর্ণ। আশা করছি, আমার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখানে যেভাবে উন্নতি সাধন করছে কর্মক্ষেত্রেও তারা তাদের যোগ্যতার প্রমাণ রাখবে।