শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পাঠক ফোরাম চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
মেধা যাচাই পরীক্ষায় অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষার্থী। পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে ছয়জনকে পুরস্কার হিসেবে বই দেওয়া হয়। এছাড়াও অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
.png)
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে চাকরি পেতে হলে নিজেকে গড়ে তুলতে হবে। এ জন্য নিয়মিত অধ্যবসায়ের সঙ্গে সঠিক নির্দেশনা জরুরি। শুধু পুঁথিগত বিদ্যাই যথেষ্ট নয়, প্রয়োজন মুক্ত চিন্তা ও সামাজিক সাংস্কৃতিক জ্ঞান ধারণা চর্চার। বর্তমানে কোচিং সেন্টারগুলোর থেকে পাঠক ফোরাম অনেক গুণ ভালো। পাঠক ফোরামের থেকে পূর্ণাঙ্গ কোনো কোচিং সেন্টার হতে পারে না।
পাঠক ফোরামের সভাপতি মো. মাহামুদুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক মো. হামিদুল হক, বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ডিন অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. দুলাল চন্দ্র বিশ্বাস, পাঠক ফোরামের প্রতিষ্ঠাতা আরিফ হাসনাত ও আইবিএস পরিচালক অধ্যাপক ড. মো. নাজিমুল।