[ শিক্ষা ]
জবিতে আগুন নিভিয়ে দেখাল ফায়ার সার্ভিস
অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া। ছবি: ডেইলি বাংলাদেশ
‘স্মার্ট বাংলাদেশের প্রত্যয়- দুর্যোগ প্রস্তুতি সবসময়’ স্লোগানকে সামনে রেখে ‘জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস- ২০২৩’ উদযাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতর ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সহযোগিতায় এই আয়োজন সমাপ্ত হয়।
রোববার (৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের সাইন্স ফ্যাকাল্টির সামনে সচেতনতা বৃদ্ধি সম্পর্কিত আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব জনাব মো. কামরুল হাসান এনডিসি।
.png)

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আবদুল ওয়াদুদ, রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের পরিচালক জনাব মো. ফিরোজ উদ্দিন।
আলোচনা সভা শেষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের চৌকস ট্রেনার দল ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া প্রদান করেন।
ডেইলি-বাংলাদেশ/কেবি
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!